রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশ :

 লালমনিরহাটে বিশ্ব   ডায়াবেটিস দিবস  উপলক্ষে  র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৪ নভেম্বর ) সকাল ৯ টায়   বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিক সমিতি পরিচালিত ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল লালমনিরহাট এর আয়োজনে  র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা  সভায় এডহক কমিটির সমিতির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, সদস্য সচিব কর্ণেল নেয়ামুল ইসলাম ফাতেমী বীরপ্রতীক (অব.), হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সুশান্ত রায়, ডা. মলয় কান্তি রায় ও ডা. অসীম ভট্টাচার্য্য,তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) উপস্থিত ডায়াবেটিস রোগীদের উদেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মলয় কান্তি রায় উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আমেরিকা গমন উপলক্ষে তাকে ফুলের শুভেচ্ছা,ক্রেস্ট ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 

উল্লখ্য , র‌্যালীটি হাসপাতাল থেকে মিশন মোড় গোল চত্তর হয়ে পূনরায় হাসপাতালে এসে পদযাত্রা  শেষ হয়।