আবু সাঈদ, মুগ্ধের রক্তের সাথে বেঈমানী করে বিতর্কীত উপদেষ্টা নিয়োগ দিলে ছাত্র জনতা উপযুক্ত জবাব দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড. এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর )সকাল ১০ রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।তিনি আরো বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসর ও যোগ্যতাহীন ব্যাক্তিও নিয়োগ পেয়েছে। বিতর্কিত উপদেষ্টা নিয়োগ হলে দেশের মানুষ প্রতিহত করবে বলে মন্তব্য করেন।এসয় বিএনপি'র পক্ষ থেকে অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগিতা করার কথা জানান তিনি।একই সাথে বিপ্লব পরবর্তী পরিবর্তনমুখী মানুষগুলোকে দীর্ঘ সময় ভোট বিমুখ করে না রাখার আহ্বানও তার।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বিএনপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম,মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ডাঃ জাহিদ হোসেন বলেন,বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন,শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।এখন তার কর্মী বাহিনী অনলাইনে অপ-তৎপরতা চালানোর চেষ্টায় লিপ্ত।এসব না করে জনগনের কাছে আওয়ামী লীগ কর্মীদের ক্ষমা চাওয়ার কথা বলেন বিএনপি'র এই নেতা।শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়তে চায়। আমরা বিএনপি তাদের স্বাগত জানাই। তবে চট করে আসলে প্রচলিত আইনে ন্যায় সঙ্গত ভাবে বিচারের মুখোমুখি হওয়ারও আহ্বান জানান তিনি।