রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিতে


প্রকাশ :

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় দায়ের করা চারটি হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডি পুলিশের কাছে দেওয়া হয়েছে।বাংলাদেশ পুলিশ হেড কোয়াটারের এক নির্দেশে এ আদেশ দেওয়া হয়। 

সোমবার (১১ নভেম্বর)বিষয়টি   রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রংপুরের পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সাবেক সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যুও ঘটনা ঘটে।নিহতরা হলেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির,ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন।

রংপুরের আদালতে নিহতের স্বজনরা বাদী হয়ে পৃথক চারটি হত্যা মামলা করলে বিচারক মামলা গুলো এজাহার হিসেবে রেকর্ড করার সংশ্লিষ্ট থানায় আদেশ দেন। আদালতের নির্দেশের পর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় চারটি হত্যা মামলা রুজু করা হয়। এতদিন মামলা গুলোর তদন্ত করছিল পুলিশ।

এই হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে র‌্যাব ঢাকার সাভার থেকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। পুলিশ এই চার হত্যা মামলাতেই গ্রেফতার দেখিয়ে আদালতে আবেদন করে দুই দফা রিমান্ডে নেয়। আরও কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।বাংলঅদেশ পুলিশের হেড কোয়ার্টার থেকে চারটি হত্যা মামলাই তদন্ত করার জন্য রংপুর সিআইডি পুলিশকে নির্দেশ দেয়। পুলিশ হেড কোয়াটারের অ্যাডিশনাল ডিআইজি রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয় বলে জানানো হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে চারটি হত্যা মামলার সব নথি পত্র সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে সোমবার রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হেড কোয়ার্টার থেকে চারটি হত্যা মামলা সিআইডি তদন্ত করবে নির্দেশনা দেওয়া হয়েছে।