রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চিরবন্ধু আরিফ ও অর্জুন : স্মরণ ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত


প্রকাশ :

ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে গত ৮ নভেম্বর  ‘চিরবন্ধু আরিফ ও অর্জুন: স্মরণ ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরিফ ও অর্জুনের "চিরবন্ধু তরুণ আরিফ অর্জুন " শীর্ষক গ্রন্থ তাদের  তরুন বয়সের লেখালেখির একটি সঙ্কলনের মোড়ক উন্মোচন করেন নৃতাত্ত্বিক রেহনুমা আহমেদ, ফটোগ্রাফার শহীদুল আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, এবং আরিফ ও অর্জুনের পরিবারের সদস্যরা। 

এ দুজনের জীবন ও কর্ম নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার এবং সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সংগঠক ও শিল্পী বীথি ঘোষ।  সঙ্গিত পরিবেশন করেন আরিফ-অর্জুনের বন্ধু শিল্পী শায়ান, প্রবর রিপন, মুয়িজ মাফফুজ, এবং শরিফুল ইসলাম। 

তাসলিমা আখতার বলেন- “আরিফ ও অর্জুনের অকাল প্রয়াণ তাদেরসহ যোদ্ধাদের ব্যথিত করার পাশাপাশি নতুন বাংলাদেশের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার লড়াইয়ে সামিল হওয়ার প্রেরণা যোগাবে।”  অকালে হারানো এই দুটি প্রাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ব্যর্থতাগুলোকে নতুন করে আমাদের সামনে নিয়ে এসেছে উল্লেখ করে জোনায়েদ সাকি আগামীতে প্রকৃতপক্ষেই সড়কে নিরাপত্তা নিশ্চিত করবে এমন একটি রাষ্ট্রগঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের আহ্বান জানান।