শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে দূর্বৃত্তদের আগুন


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে দূর্বৃত্তদের আগুন

রংপুরে গ্যারেজের পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে নগরীর পর্যটন মোটেল এলাকায় পিয়াস মটরসের সামনে এ ঘটনায় ঘটে। গত তিন দিনে রংপুরে ৩টি বাস ও একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ঘটেছে। নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বাড়িয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গ্যারেজের সামনে পরিত্যক্ত একটি মিটসুবিসি (ঠ-১১০০০৯) গাড়ি পড়ে ছিল। শুক্রবার ভোরের দিকে দূর্বৃত্তদের ওই গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ততক্ষণে গাড়িটি পুড়ে যায়। গত তিন দিনে রংপুর নগরীতে ৪টি যানবাহনে আগুন দেয়ার ঘটনায় জনমনে আতংঙ্ক বিরাজ করছে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম বলেন, নাশকতা এড়াতে পর্যটন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। আর যেন কোন পরিবহনে দূর্বৃত্তরা আগুন দিতে না পারে সে লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর আগে বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীত পাশ্বের সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। ওইদিন বেলা আড়াইটার দিকে বাস টার্মিনালের পার্শ্ববর্তী  মৎস আড়ত এলাকায় অগ্নিসংযোগে পুড়ে যায় হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস। 

বিজ্ঞাপন