বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ভ্রাম্যমান আদালত একটি ইটভাটায় ৮ লক্ষ টাকা জরিমানা ও ০৩টি অবৈধ ইটভাটার চিমনী ধ্বংস


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
রংপুরে ভ্রাম্যমান আদালত  একটি ইটভাটায় ৮ লক্ষ টাকা জরিমানা ও ০৩টি অবৈধ  ইটভাটার চিমনী ধ্বংস

রংপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় একটি ইটভাটায় ৮ লক্ষ টাকা জরিমানা ও ০৩টি অবৈধ  ইটভাটার চিমনী ধ্বংস করে  দিয়েছে। 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ জানায়,  রংপুরে বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে এসআরবি-১৩  গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় মঙ্গলবার  (১৭নভেম্বর)  তারিখ সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ান-উল-ইসলাম, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুর এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র, রংপুর এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন কাঞ্চনপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১৩), বায়ু দূষন (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৭ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর  ৫(১)(২)/১৫(১) ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স এস এফ বি ব্রিকস নামক ইটভাটাকে ৮লক্ষ -টাকা টাকা জরিমানা করে। এছাড়াও অবৈধ/অনুমতিবিহীন ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স এ এস বি ব্রিকস এবং এম ইউ এম ব্রিকস এর ৩ টি চিমনী ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন