বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ভোররাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাস


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
রংপুরে ভোররাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাস

রংপুর নগরীতে  রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি বাসে ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটির নিবন্ধন নম্বর রংপুর মেট্রো-জ-১১-০০০১।

ঘটনাস্থলের পাশে অবস্থিত সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশনের শিক্ষার্থীরা আগুন লাগার বিষয়টি প্রথমে টের পান। মাদ্রাসার পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন শিক্ষার্থী মোহাম্মদ অলিউল্লাহ। আগুনের তাপে কাচ ভেঙে পড়ার শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন তিনি। পরে বাইরে তাকিয়ে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান।

এ সময় তিনি মাদ্রাসার হুজুরকে বিষয়টি জানান। পরে মাদ্রাসার শিক্ষক এনামুল কবির সংশ্লিষ্ট কোচিং সেন্টারের মালিককে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত করেন।

পাশেই অবস্থিত টাটা কোম্পানির একটি শোরুমে থাকা লোকজনও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভোররাতে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

বিজ্ঞাপন