ঐহিত্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষাবীদ অধ্যাপক ড.কেএম জালাল উদ্দিন আকবরকে সভাপতি, কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ রংপুরের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবীদ, ব্যবসায়ী, সংগঠক, সমাজসেবকদের নিয়ে ২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরীর একটি হোটেল মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজ প্রাক্তন সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক, কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়াসহ কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামীতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে আন্তঃযোগাযোগ বৃদ্ধি, রংপুর জেলাসহ কারমাইকেল কলেজের উন্নয়নে ভূমিকা রাখবে নব-গঠিত কমিটি প্রত্যাশা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের। এরপর কারমাইকেল কলেজের ১১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রাক্তন শিক্ষার্থীরা।