শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লেবু মিয়া (৪২)‘র মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৫ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কারাগারে অসুস্থ হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারের ডেপুটি জেলার বলেন,মৃত্যু লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন।বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অচেতন অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। তার লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

বিজ্ঞাপন