লালমনিরহাট শহরের সাহেবপাড়ার নিবাসী রত্নগর্ভা আলহাজ্ব জাহানারা বেগমের ১০ম (দশম) মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ উপলক্ষে মরহুমার নিজ বাসভবন ‘জাহানারা মঞ্জিল’এ পবিত্র কোরআন খতম, বাদ জোহর সাহেবপাড়ায় তাঁর কবর জিয়ারত, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল,এবং বাদ জোহ স্টোরপাড়া জামে মসজিদ ও রেলস্টেশন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ এই উপলক্ষে এতিম শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার দ্বিতীয় কন্যা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আয়শা বেগম (তোতা), তৃতীয় পুত্র, ঢাকার অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম. হাবিবুর রহমান ভূঁইয়া (জিন্না) এবং অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী ছোট নাতি ফাইয়াজ শামস (অর্চি)সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার নিকটাত্মীয়, শুভানুধ্যায়ী, পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।