বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশ : (২ ঘন্টা আগে)
খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন; প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও ক্ষুদে ক্রীড়াবিদরা বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশ করেই গ্যালারির চারপাশে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থী ও ক্ষুদে ক্রীড়াবিদরা। তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রী ও শিক্ষার্থী-ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন