সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে আবাসন এলাকার শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা ও সাইকেল বিতরণ


প্রকাশ :

লালমনিরহাট পৌরসভার সাপটানা ১ নম্বর আবাসন এলাকার শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা ও সাইকেল বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

রোববার দুপুরে আবাসন প্রকল্প এলাকায় পৌর স্কুলের ৮০ জন শিক্ষার্থীর মাঝে এইসব উপকরণ বিতরণ করা হয় । একই সঙ্গে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আবাসন এলাকার ১০ জন শিক্ষার্থীর হাতে ১০টি বাইসাইকেল তুলে দেন।

এর আগে আবাসন প্রকল্পের পুকুরে ৩৬০ কেজি রুই, কাতলা, মৃগেল ও পুঁটি মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, অতীতে আবাসন প্রকল্পের অসহায় মানুষের খোঁজখবর নেওয়ার উদ্যোগ খুব একটা ছিল না। বর্তমান সরকার তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পুকুরে মাছের পোনা অবমুক্ত করার ফলে এর আয় আবাসন প্রকল্পের বাসিন্দাদের কল্যাণেই ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আবাসন প্রকল্পের কোনো ব্যক্তি বা পরিবার মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত থাকলে তারা সরকারি এসব সুবিধা থেকে বাদ পড়বে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই তাদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা ও সাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।