শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে ৬ বেডের কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন


প্রকাশ :

লালমনিরহাটে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ৬ বেডবিশিষ্ট একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের ডা. সেলিমা রহমান ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের স্বাস্থ্যখাত, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোর সেবার মান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে এবং নতুন পরিকল্পনার মাধ্যমে চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় লালমনিরহাটে এই ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে জেলার কিডনি রোগীরা এখন স্বল্প খরচে উন্নতমানের ডায়ালাইসিস সেবা নিজ জেলাতেই পাবেন। চিকিৎসার জন্য আর দূরবর্তী শহরে যেতে হবে না।

সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, ডা. সেলিমা রহমান ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী এবং কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোবাশ্বের আলোমসহ আরো অনেকেই। 

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন।