বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পাসপোর্ট র‍্যাংকে পিছিয়েছে বাংলাদেশ, ভিসামুক্ত ৩৬ দেশ


প্রকাশ :

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তমে নেমে এসেছে। এর আগে দেশটির অবস্থান ছিল ৯৩তম। তবে নতুন তালিকায় বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে—আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ মিলছে।

সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে এসব তথ্য উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, বাংলাদেশিরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় যেসব দেশে যেতে পারবেন, তার মধ্যে রয়েছে—বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুতেও সহজ ভ্রমণ সুবিধা রয়েছে।

এই দেশগুলোর মধ্যে কিছুতে সরাসরি ভিসামুক্ত প্রবেশের সুযোগ থাকলেও, অনেক ক্ষেত্রে বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নেওয়া যায়। আবার কয়েকটি দেশে ভ্রমণের আগে ই-ভিসা নিতে হয়।

এদিকে আগের মতোই সর্বশেষ সূচকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে সুইডেন এবং চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যার মধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানি উল্লেখযোগ্য।

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। আর ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।