বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সচেতনতার গন্ডি পেরিয়ে :প্রবীণ নির্যাতন প্রতিরোধকে কার্যকর করা 'জাতীয় পরামর্শ সভা


প্রকাশ :

 রিসোর্স  ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে জার্মান ইকনোমিক কোঅপারেশন ( বি এম জেড) ও হেল্পএইজ জার্মানি  এর সহযোগিতায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা  দিবস২০২৬ উপলক্ষে সচেতনতার গন্ডি পেরিয়ে : প্রবীণ নির্যাতন প্রতিরোধকে

কার্যকর করা বিষয়ক জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গত ২২ জুন সকালে ঢাকাস্থ ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে রিক নির্বাহী পরিচালক আবুল  হাসিব খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান এমপি, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, এফআরইবি এর সভাপতি মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ডাক্তার হালিদা হানুম আক্তার, নারী পক্ষের  নেত্রী শিরিন হক। 

কি নোট উপস্থাপন করেন রিক বিএমজেড প্রজেক্ট এর জাতীয় সমন্বয়কারী তোফাজ্জল হোসেন মঞ্জু। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন হেল্পএইজ এর কান্ট্রি ডাইরেক্টর  জাহাঙ্গীর আলম,এফআরইবি'র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, আগে দেশ এর নির্বাহী পরিচালক ও বাইগাম নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু,নারী উন্নয়ন শক্তি এর নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন, নারী  মৈত্রীর নির্বাহী পরিচালক শিরিন আক্তার  ডলি, ড. নুরুল হুদা প্রমূখ।

জাতীয় পরামর্শ সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে ৬১ লাখ বয়স্ক ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। অন্যান্য ভাতা মিলে ভাত প্রাপ্ত  প্রাপ্তদের বয়স্কদের  সংখ্যা ৮০  লাখ।

আইনমন্ত্রী বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা, সামাজিক অবক্ষয়, মূল্যবোধের অভাব, দুর্নীতি, বিদেশে অর্থপাচার সহ অন্যান্য  কারনে জাতির কাঙ্ক্ষিত ফলাফল খুবই কঠিন। সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।