রংপুর নগরীর নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামের এক যুবতী নিহত হয়েছে|নিহত নুজসাত এইচএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীনী| সোমবার বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে| ঘটনার পর নুজসাত জাহানের লাশ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়|ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়েছে| সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতো|নুজসাতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে ডিবি পুলিশসহ সিআইডির টিম, পিবিআই পুলিশ কাজ করছে| সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন|
নিহত নুজসাত নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে| তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীনী ছিলেন|
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, কেন নুজসাত জাহান ছাদে গিয়েছিল, তার মৃত্যুর ঘটনার সাথে কোন অপরাধ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে| আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনেছি সে হোটেলে যায়নি| ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে|সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত হোটেলের ছাদে ওঠেন| সেখানে কিছু সময় অবস্থান করে মোবাইল ফোন ব্যবহার করেন| পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার একপর্যায়ে নিচে পড়ে যান|কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না| বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে|ঘটনাস্থল থেকে নুজসাতের মোবাইল উদ্ধার করা হয়েছে| ফোনের তথ্যের ভিত্তিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়| প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি হোটেল বা রেস্টুরেন্টে যাননি| লিফটে করে সরাসরি ছাদে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে|সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে|