সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে : দুলু


প্রকাশ :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, “প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের ভিত্তি রচিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান দেশের মানুষ আজও স্মরণ করে।”

রোববার লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে প্রায় ৭২ লাখ ১৩ হাজার ৯৬২ টাকা ব্যয়ে নির্মিত খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওসার আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।