বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বৈশাখী শোভাযাত্রায় রঙে-উল্লাসে রাজধানী


প্রকাশ :

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে রাজধানীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হলে এতে অংশ নেয় নানা বয়স ও পেশার বিপুল সংখ্যক মানুষ।

শোভাযাত্রায় ছিল লোকজ ঐতিহ্যের ছোঁয়া—রঙিন মুখোশ, বড় বড় মোটিফ ও বৈচিত্র্যময় শিল্প উপস্থাপনা। চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের এলাকা মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

নিরাপত্তা নিশ্চিত করতে শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ছিল।

এর আগে ভোরে রমনার বটমূলে বর্ষবরণের প্রভাতী আয়োজন অনুষ্ঠিত হয়। সম্মিলিত কণ্ঠে গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে পরিবেশিত হয় একাধিক গান।

নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনেকের কাছে এই উৎসব কেবল আনন্দ নয়, বরং নিজস্ব সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে সংযোগের এক অনন্য মুহূর্ত।

শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই সাম্প্রতিক সময়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি তারা একটি অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।