বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সংরক্ষিত নারী আসনে ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন (ইসি) থেকে এ পর্যন্ত ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহকারীরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

ইসির যুগ্ম সচিব ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, প্রতিদিনই আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নির্ধারিত সময় অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ এপ্রিল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন, জামায়াত ও তাদের জোট পাবে ১৩টি আসন এবং ছয় স্বতন্ত্র প্রার্থীর জোট পাবে একটি আসন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কোনো জোটে অংশ নিচ্ছেন না।