বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

যুক্তরাষ্ট্রে থাকার সময় ঠিক করে ইমিগ্রেশন, ভিসার মেয়াদ নয়


প্রকাশ :

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কোনো ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, তা ভিসার মেয়াদ দিয়ে নির্ধারিত হয় না; বরং দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তাই থাকার অনুমোদিত সময় নির্ধারণ করেন।

শনিবার (১১ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় বলা হয়, অনেকেই মনে করেন ভিজিটর ভিসা (বি১/বি২) যতদিন বৈধ থাকে, ততদিন যুক্তরাষ্ট্রে থাকা যায়—এই ধারণা সঠিক নয়।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীর পাসপোর্টে সিল অথবা অনলাইনে I-94 রেকর্ডে “Admit Until Date” নামে যে তারিখ উল্লেখ থাকে, সেটিই হলো দেশে থাকার শেষ অনুমোদিত দিন।

এ কারণে ভ্রমণকারীদের নিজেদের অবস্থানের বৈধতা নিশ্চিত করতে নিয়মিত I-94 রেকর্ড পরীক্ষা করার পরামর্শ দিয়েছে দূতাবাস।