বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশ :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাটের ব্যবস্থাপনায় ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় অনূর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে হাতীবান্ধা শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন হাতীবান্ধা শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মো. মনজুর হোসেন, সাবেক অ্যাথলেট ও ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম.এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও সংগঠক মো. মাসুম মিয়া, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবল খেলোয়াড় আবেদ আলী পুতুল ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, কোচ, ম্যানেজার, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।