বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দুদিনের সফরে লালমনিরহাটে আসার পথে ত্রাণমন্ত্রী অসুস্থ, ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে


প্রকাশ :

দুদিনের সফরে লালমনিরহাটে আসার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

জানা যায়, নিজ এলাকা লালমনিরহাটে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে এ সফরে আসছিলেন মন্ত্রী। তবে সৈয়দপুর বিমানবন্দরে বিমান থেকে নামার পরই হঠাৎ শারীরিক অস্বস্তি দেখা দিলে উপস্থিত চিকিৎসক ও দলীয় নেতাকর্মীদের পরামর্শে ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়।

বর্তমানে তিনি সৈয়দপুর সেনানিবাসে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, “মন্ত্রী মহোদয় সৈয়দপুর বিমানবন্দরে নামার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে সেনানিবাসে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হবে।”