বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে


প্রকাশ :

মালয়েশিয়া থেকে আমদানি করা আরও প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উপকূলে পৌঁছেছে।

চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এবং শনিবার এটি বন্দরের জেটিতে ভিড়ানোর কথা রয়েছে।

এর আগে, একই দিনে দুপুরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ ভিড়ে।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইড শিপিং লাইনস। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, নতুন করে আসা ডিজেলের চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বাভাবিক রাখতে সহায়ক হবে।(সূত্র: ইত্তেফক)