বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে ৮ জেলায় ট্যাংকলরী শ্রমিকদের কর্মবিরতি, জ্বালানি তেল পরিবহন বন্ধ


প্রকাশ :

নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে হয়রানির অভিযোগে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরী শ্রমিকরা এতে জ্বালানি তেল পরিবহন বন্ধ হয়ে পড়েছে ।এ কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করেন পেট্রোল পাম্প মালিক সমিতি ছাড়াও সংশ্লিষ্টরা। ফলে রংপুর বিভাগের ৮ জেলা সহ উত্তরাঞ্চলের জেলা গুলোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুরে রেল-হেডঅয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন ট্যাংকলরী শ্রমিকরা। কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করেন পেট্রোল পাম্প মালিক সমিতি ছাড়াও সংশ্লিষ্টরা।

জানা গেছে, শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানী থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারী যাচ্ছিল একটি ট্যাংকলরী।পথিমধ্যে তেলবাহী লরীর যান্ত্রিকক্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। তারা গাড়ির কেবিন খুলে গাড়ির মেরামতের কাজ করছিল । এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারী রিফাতকে ছয় মাসের কারান্ডাদেশ দেন। সেইসঙ্গে তিন জনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে বদলি করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি এটিএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রজব আলী সরকার ট্র্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে অনতিবিলম্বে শ্রমিকদের মুক্তি দাবি করেছেন।