বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পেট্রোল পাম্পে নজরদারি জোরদার, ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত


প্রকাশ :

দেশের জ্বালানি খাতের তদারকি ও সমন্বয় আরও শক্তিশালী করতে পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, যিনি সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এ ছাড়া মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে জেলা প্রশাসনের মাধ্যমে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং নিয়মিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেবেন।

উদ্যোগটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।