শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

স্বাধীনতা দিবসে সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান


প্রকাশ :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর জ্যেষ্ঠ জুনিয়র কমিশন্ড কর্মকর্তাদের অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার ১৮ জন জুনিয়র কমিশন্ড কর্মকর্তাকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। একই দিনে নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই অনারারি কমিশন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ ধরনের অনারারি কমিশন প্রদান করা হয়ে থাকে।