শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলায় এক গৃহবধূর করা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ মার্চ রাতেনভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দ্রুত অভিযান চালিয়ে মূল অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র রায় (৩৫) গ্রেফতার করে পুলিশ।

অভিযোগে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে কয়েকজন ব্যক্তি ওই গৃহবধূকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। পরে বাধ্য হয়ে লালমনিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়। তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। এদিকে, আসামি গ্রেফতারের খবরে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।