বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


প্রকাশ :

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” -এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে শহরের কালেক্টরেট মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মীর ফয়সাল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম. ফজলুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।

পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রকোনুজ্জামান।

এ সময় স্কাউটের লিডার ও সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।