বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দরে ৪ দিনে ১৪৭ ফ্লাইট বাতিল


প্রকাশ :

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৩৮টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে আজ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়।

মঙ্গলবার বাতিল হওয়া ৩৮টি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ১২টি ছিল এয়ার অ্যারাবিয়া-র। এছাড়া কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাই দুবাই-এর ৪টি করে, কুয়েত এয়ারওয়েজ-এর ২টি, জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য রুটে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে।

এদিকে ফ্লাইট বাতিলের কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা চরম অনিশ্চয়তায় রয়েছেন। কবে নাগাদ তারা গন্তব্যে যেতে পারবেন, তা নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ছে।