বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জাল সনদে শিক্ষক নিয়োগসহ অনিয়ম, ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ


প্রকাশ :

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষক নিয়োগসহ নানা আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে সরকারি নিরীক্ষায়। এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) রোববার (১ মার্চ) তাদের ওয়েবসাইটে প্রকাশিত নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মোট ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন তালিকা ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষায় দেখা গেছে, জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদে নিয়োগ, ভুয়া নিয়োগ প্রক্রিয়া, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আয়কর সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন কারণে মোট ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বেহাত হওয়া প্রায় ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছেও ই-মেইলে পাঠানো হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছেও ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে।

কোনো প্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পেলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের মাধ্যমে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করা যাবে। সেখান থেকেও না পাওয়া গেলে প্রতিষ্ঠানের লেটারহেডে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকের কাছে আবেদন করে [email protected]

 ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।