বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্যে কী আছে?


প্রকাশ :

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন বিএনপি সরকার এগুলো যাচাই-বাছাই করছে এবং সবগুলোর আইনি ভিত্তি দেওয়া হবে না বলে ইঙ্গিত মিলেছে।

আইন অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। ১২ মার্চ সংসদ বসার কথা রয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোট, সরকারি চাকরির বয়সসীমা ৩২ বছর করা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধসহ কিছু স্পর্শকাতর অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধন সংক্রান্ত অধ্যাদেশগুলোকে অনেকেই সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ বলছেন।

তবে ‘দায়মুক্তি অধ্যাদেশ’ বহাল রাখার পক্ষে রয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট বিবেচনায় এটি রাখার চিন্তা রয়েছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বাস্তবতা ও আইনগত জটিলতার কারণে সব অধ্যাদেশ নয়, প্রয়োজনীয় কিছু বাছাই করে আইন করা হতে পারে। বাকিগুলোর বৈধতা হারানোর আশঙ্কা রয়েছে।(বিবিসি বাংলা)