বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রথম মন্ত্রিসভা বৈঠকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ে গুরুত্বারোপ


প্রকাশ :

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রীদের নির্দেশনা দেন।

এদিন বৈঠকে প্রধানমন্ত্রীর অনাড়ম্বর উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। প্রথার বাইরে গিয়ে তিনি নিজেই নিজের ব্যাগ ও প্রয়োজনীয় ফাইলপত্র বহন করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন। তার এই আচরণ মন্ত্রিসভার সদস্যদের কাছে একটি বার্তা দেয়—‘শাসক নয়, সেবক হিসেবে কাজ করা’।