স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৭শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে ঠাকুরগাঁওয়ে আসছেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী দুপুর ২ টায় হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপর সন্ধ্যা ৬ টায় তিনি ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র কার্যালয়ে অনুষ্ঠেয় ইফতার মাহফিলে অংশ নিবেন।
২৮ ফেব্রুয়ারি তিনি সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল অফিস প্রধানগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৬ টায় মন্ত্রী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএনপি-এর উদ্যোগে অনুষ্ঠেয় ইফতার মাহফিলে অংশ নিবেন।
রবিবার (১ মার্চ) সকাল ৯:৩০ মিনিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলা ত্যাগ করবেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব কৃষিবিদ মোঃ ইউনুস আলী স্বাক্ষরিত এক পত্রে এইসব তথ্য জানানো হয়েছে।