বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রোহিঙ্গাদের জন্মভূমিতে ফেরানোর প্রতিশ্রুতি দিলেন তুরস্কের প্রেসিডেন্টপুত্র বিলাল এরদোয়ান


প্রকাশ :

রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। তিনি জানান, “২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার সবসময় রোহিঙ্গাদের পাশে রয়েছে।”

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

ঢাকা থেকে বিশেষ বিমানে একদিনের সফরে এসে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছায়। এই দলে ছিলেন জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল। কক্সবাজার বিমানবন্দরে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রতিনিধি দলকে স্বাগত জানান।

প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। নেকমেতিন বিলাল এরদোয়ান সভায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

এরপর প্রতিনিধি দল উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। তারা তার্কিস ফিল্ড হাসপাতাল, তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপোজ অ্যাডুকেশন এন্ড কালচারাল সেন্টার ঘুরে দেখেন। এছাড়া রোহিঙ্গাদের জন্য আয়োজিত চ্যারিটি ফুটবল ম্যাচেও অংশগ্রহণ করেন। ম্যাচ শেষে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারেরও আয়োজন রয়েছে।

একদিনের সফরে প্রতিনিধি দল শরণার্থীদের মানবিক পরিস্থিতি ও সহায়তা কার্যক্রম মূল্যায়ন করবে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধি। সফরের শেষে তারা রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবেন।