বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দিনাজপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলাপ্রশাসনের গৃহীত কর্মসূচি


প্রকাশ :

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৬’ উদ্‌যাপনের লক্ষ্যে জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একুশের প্রথম প্রহরে অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ১ মিনিটে দিনাজপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলিত হবে। দিনাজপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এরপর সকাল ১১:০০ টায় বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে বাদ জুমা সকল মসজিদ এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদগণ ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদগণের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।  

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১লা ফেব্রুয়ারি হতে ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. তারিখ এর মধ্যে দিনাজপুরের বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।