বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী


প্রকাশ :

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে।

অভিনন্দনবার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অংশীদার এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক লাভের নীতিতে উভয় দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চীনের প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকারের কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের সমর্থন থাকবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে। একই সঙ্গে তিনি দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বার্তায় আরও বলা হয়, পারস্পরিক সমন্বয় ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বাস্তব সুফল নিশ্চিত করা সম্ভব হবে, যা উভয় দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।