বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচনকে ঘিরে ৯৯৯–এ ৮,৩৮০ কল, অভিযোগ ৩,৭১৩


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ মোট ৮ হাজার ৩৮০টি কল এসেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল বিভিন্ন অভিযোগসংক্রান্ত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ৯৯৯–এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম জানান, ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ কর্মপরিকল্পনার আওতায় ২৪ ঘণ্টা সেবা চালু ছিল।

অভিযোগগুলোর মধ্যে আচরণবিধি লঙ্ঘন, সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় ছিল। এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া ৪ হাজার ৬৬৭টি কল ছিল নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে চেয়ে। নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।