মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে বিষয়টি খোলাসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে তিনি জানান, ব্যক্তিগত কারণে নির্বাচনের আগে শেখ আব্দুর রশীদ দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। তবে নির্বাচন সামনে থাকায় মাঠ প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে অহেতুক অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।