ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬–১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, শপথ কে পড়াবেন তা পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার অংশ নেন, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৮.০৬ শতাংশ এবং ‘না’ ভোট প্রায় ৩১ শতাংশ।