বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


প্রকাশ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের ফলাফল নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরা হবে এই আয়োজনে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য সরকার গঠন, জোট রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে এ সংবাদ সম্মেলনে।

এদিকে, শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তারেক রহমান। সেখানে বিভিন্ন পর্যায়ের নেতারা সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন ও রাজনৈতিক কৌশল নির্ধারণে দফায় দফায় আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংবাদ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা গেছে।