বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আগামীকাল ভোট: লালমনিরহাট-৩ সদর আসনে ভোট দেবেন ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন


প্রকাশ :

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। লালমনিরহাট সদর আসনে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জাতীয় সংসদের ১৮ নম্বর এই নির্বাচনী এলাকাটি লালমনিরহাট সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জেলার প্রধান প্রশাসনিক কেন্দ্র। এখানে অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়, মোগলহাট স্থলবন্দর এবং তিস্তা নদী। পাশাপাশি এ এলাকায় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর অবস্থিত—যা আসনটির অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮০১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ভোটগ্রহণের জন্য মোট ৯৪টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এই আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের আসাদুল হাবিব দুলু; বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মো. আবু তাহের; জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. জাহিদ হাসান লিমন; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মো. আমিনুল ইসলাম; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে প্রতীকের মধু সুদন রায় এবং গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের দীপক কুমার রায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোট নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন।