বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আগামীকাল ভোট: লালমনিরহাট-২ আসনে ভোট দেবেন ৪ লাখ ৩২ হাজার ৯৬৪ জন


প্রকাশ :

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে মোট ৪ লাখ ৩২ হাজার ৯৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জাতীয় সংসদের ১৭ নম্বর এই নির্বাচনী এলাকাটি আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটি মূলত কৃষিপ্রধান, বিশেষ করে তামাক চাষের জন্য পরিচিত। তিস্তা নদীবিধৌত এই অঞ্চলের অর্থনীতি, কৃষি ও জীবনযাত্রায় নদীর প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ২০০ জন, নারী ২ লাখ ১৫ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। ভোটগ্রহণের জন্য মোট ১৫৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের মো. রোকন উদ্দীন বাবুল; বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মো. ফিরোজ হায়দার; জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. এলাহান উদ্দিন; জনতার দলের কলম প্রতীকের মো. শামীম কামাল; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মো. মাহফুজুর রহমান; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে প্রতীকের নিমাই চন্দ্র রায় এবং স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. মমতাজ আলী।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন।