রংপুর-৩ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু’র বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লংঘনের অভিযোগ দিয়েছে জামায়াত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসানের কাছে অভিযোগপত্রটি জমা দেন নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড. কাওছার আলী।
তিনি জানান, নির্বাচন কমিশনের জারীকৃত নির্বাচনী আচারণবিধি অনুযায়ী নির্ধারিত নিয়ম ব্যতিত রঙ্গিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার ব্যবহার নিষিদ্ধ। নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপি’র প্রার্থী সামসুজ্জামান সামু আচারণবিধি লংঘন করে সদর উপজেলার সদ্যপুরস্করনী ইউনিয়নের কেশবপুর উত্তরপাড়া, মধ্যপাড়া, বানিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, পূর্বপাড়ায় ফেস্টুন, ব্যানার ও প্রচার সমাগ্রী গাছে, বিদ্যুতের পোলে টানিয়ে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে রংপুর নগরীর ৩৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আরেকটি আবেদন করেন অ্যাড. কাওছার আলী। এতে উল্লেখ করা হয় চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে বিগত নির্বাচনে ভয়-ভীতি প্রদর্শন, জবরদখল, জাল ভোট প্রদান ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত রাখার অভিযোগে চিহ্নিত করা হয়েছে। সেই সাথে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংঙ্কা থাকায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথে বাঁধা তৈরী হতে পারে। তাই রিটার্নিং কর্মকর্তার কাছে ৩৩টি কেন্দ্রে, অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব, আনসার মোতায়েন, প্রয়োজনে মোবাইল কোর্ট নিয়োগ, সিসি ক্যামেরা ও পর্যবেক্ষণ জোরদার করা, ভোট গ্রহণের দিন বিশেষ টহল ও নজরদারীর ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। এ সময় জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।