আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি আসনের মধ্যে লালমনিরহাট-১ ও ২ আসনে ত্রিমুখী ও ৩ আসনে দ্বিমুখী লড়াই হবে।
নির্বাচনী প্রচারণার শেষের দিকে প্রার্থীরা নিজ নিজ মার্কা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। উঠান বৈঠক, বাড়ি বাড়ি জনসংযোগ, পথসভা ও জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচনে খুব একটা আমেজ পরিলক্ষিত হচ্ছে না।
লালমনিরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান রাজীব প্রধান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মশিউর রহমান রাঙ্গা (লাঙ্গল)- মাঝে লড়াই হবে।
লালমনিরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা) ও জনতার দল মনোনীত প্রার্থী শামীম কামাল (কলম)- মাঝে লড়াই হবে।
লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু তাহের (দাঁড়িপাল্লা)- মাঝে লড়াই হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশের টহল ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।