রংপুরে দীর্ঘদিন পর বিএপির চেয়ারম্যান তারেক রহমান আসায় আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে তাকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।দীর্ঘ প্রায় ২ যুগ পর রংপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে কাছে পেয়ে প্রানবন্ত হয়ে উঠেছে বিএনপি ও তার অংগ সংগঠন গুলো।
শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে কালেক্টর ঈদগাহ মাঠের বিভাগীয় জনসভায় বক্তৃতা করেন জাতীয়তাবাদি দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই জনসভা ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীসহ রংপুর বিভাগের মানুষ। কেউ কেউ বলছেন তারেক রহমানের এই সফর টনিক হিসেবে কাজ করবে এবং ধানের শীষে ভোটদানে ভোটারদের উদ্ধুদ্ধ করবেন।বিকেলের আগেই তারেক রহমানের নির্বাচনী বিভাগীয় জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। নির্বাচনী জনসভার মাঠের আশেপাশের রাস্তা-ঘাট ভরে ওঠেছে কর্মি-সমর্থকদের সরব উপস্থিতির মধ্যদিয়ে। জনসভার মাঠে লাল সবুজের পতাকা, বিএনপির দলীয় পতাকা হাতে হাতে ধানের শীষ উজ্জীবিত নেতাকর্মী। নগরীর কাচারী বাজারের প্রধান সড়কে বিভিন্ন স্থান থেকে বড় মিছিল আসছে মাঠের দিকে। তারেক রহমানের বক্তব্য সরাসরি শোনার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন মোড়ে।
বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভা। সভাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দলের চেয়ারম্যানের আগমনে রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে থাকা ভোটার এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনা-উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানকে একনজর দেখার জন্য ও উনার কথা শোনার জন্য মাঠে উপস্থিত হয়েছে। তারেক রহমানের আসায় এই অঞ্চলে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে তার বহিঃ প্রকাশ ঘটছে। ঈদগাঁ মাঠটি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে। জনসভা স্থল ছেড়ে পুরো শহর জনসমুদ্রে পরিনত হয়েছে।
বিএপির নির্বাচনি জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোষাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে।এ ছাড়া, পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
রংপুর বিভাগীয় জনসভায় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখবেন বিএনপির রংপুরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জের বাবন পরে শহিদ আবু সাইদের বাড়িতে আসেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এরপর তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায় যোগদেন।