দেশ ও জাতির কল্যাণে দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের। তিনি বলেন, জনগণের সমস্যা সংসদে তুলে ধরতে এবং চাঁদাবাজির রাজনীতিকে লাল কার্ড দেখাতেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। জনগণ যদি তাঁকে দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠায়, তাহলে তিনি আজীবন জনগণের সেবক হিসেবে কাজ করবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ও রাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক শেষে মারাইরহাট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, সাবেক জেলা আমীর অ্যাডভোকেট আব্দুল বাতেন, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরের সাবেক সভাপতি প্রভাষক হারুন অর রশীদ এবং লালমনিরহাট সদর উপজেলা আমীর মাহিবুর রহমান। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথি অ্যাডভোকেট আবু তাহের বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।