বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশ :

লালমনিরহাট পৌরসভার নিবাসী, রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস (৭০) গত ২৭ জানুয়ারী বিকেলে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.......  রাজিউন)। মরহুম আব্দুল কুদ্দুস মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

২৮ জানুয়ারী সকাল ১০টায় পৌরসভার সবুজপাড়ায় জানাযা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায়  কেন্দ্রীয় কবর স্থানে দাফন  করা হয়। এতে জেলা প্রশাসকের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদের লালমনিরহাট ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ‘৭১, সদর উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খাজের আলী, পৌরসভার সাবেক কাউন্সিলার আব্দর সালাম, মরহুমের পুত্র রুহুল আমিন, ভাই কোবাদ তালুকদার, আনোয়ার হোসেন, রেলওয়ে অবসারপ্রাপ্ত মিয়া মোহাম্মাদ হাসানসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের শোক

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ৭১ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন পূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।