সরকারি চাকরিজীবীদের জন্য আগামী মাসের শুরুতেই ছুটি নিয়ে আসছে স্বস্তির খবর। মাত্র একদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলেই ফেব্রুয়ারির শুরুতে টানা চার দিনের অবকাশ মিলতে পারে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শবে বরাতের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
চাঁদ দেখা সাপেক্ষে যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত পালিত হয়, তাহলে ওই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। সে ক্ষেত্রে পরদিন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে। কারণ এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
সবকিছু অনুকূলে থাকলে মাত্র একদিন ছুটি নিলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের অবকাশ পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারির ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।