বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশ :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে লালমনিরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে আজ মঙ্গলবার (06 জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া।

জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সাবেক খেলোয়াড় আবুল কালাম বকুল, সাংবাদিক মাসুমসহ বিভিন্ন কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা।

উদ্বোধনী দিনে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী খেলায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ ১-০ গোলে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় উত্তরবাংলা কলেজ ১-০ গোলে বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজকে হারায়। তৃতীয় খেলায় বড়খাতা ডিগ্রি কলেজ টাইব্রেকারে ৪-৩ গোলে নেছারিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে। দিনের শেষ খেলায় আদিতমারী সরকারি কলেজ ৩-০ গোলে সরকারি আলিমুদ্দিন কলেজকে হারায়। আদিতমারীর পক্ষে নয়ন চন্দ্র হ্যাটট্রিক করেন।