বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আদিতমারীতে খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল


প্রকাশ :

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আদিতমারী উপজেলা বিএনপির কারিগরি আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এবং আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবী, সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, মোস্তাফিজার রহমান ও নুরে আলম সিদ্দিকী। এছাড়া বক্তব্য দেন মহিলা দলের আহ্বায়ক হাসি বেগম, যুবদলের সদস্য সচিব হাসানুল হক বান্না, সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল, সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন এবং মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।